• সমগ্র বাংলা

জামালপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জনকে ৮ বছরের জেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর  প্রতিনিধি : এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে
৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইবূনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত, এই টাকা ভুক্তভোগী পাবেন।

দোষী সাব্যস্ত ব্যক্তি হলেন, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া
গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাহিদুর (৪২)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের
জানায়, ভুক্তভোগীর স্বামী কাজের জন্য বাইরে থাকায় সহিদুর তার এক আত্মীয়
এবং তাকে বিভিন্ন সময় হয়রানি করত। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর রাতে শাহিদুর
তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে সে তাকে আহত
করে পালিয়ে যায়।

ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর পুলিশ শাহিদুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর
রহিম, রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষী, ডাক্তারি প্রতিবেদন এবং প্রাসঙ্গিক
নথিপত্র পর্যালোচনার পর শাহিদুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর
৯(৪) (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে ৮ বছরের সশ্রম
কারাদণ্ড প্রদান এবং তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে । জরিমানার
টাকা ভুক্তভোগী পাবেন এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. তিনি
মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট মোঃ তাইজুল ইসলাম
তাজুল ও তাকে সহযোগীতা করেন এ্যাডভোকেট মোঃ মোতাকাব্বির হোসেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo