• সমগ্র বাংলা

‎বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে এবার দেশের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

‎শফি মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। তবে, তার মূল বাড়ি নিহত শামীমের বাড়ি তথা ফিলিপনগর এলাকায়। বেশ কয়েক বছর আগে উপজেলার হোসেনাবাদ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন তিনি।
‎
‎এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, সেখানে হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
‎
‎শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, গত এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।
‎
‎এ বিষয়ে তার মেয়ে লিনা মণ্ডল জানান, তার বাবা একজন সাধক শিল্পী হিসেবে সংগীতের প্রয়োজনে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ফিলিপনগরের একটি দরবারে যাওয়ার সময় ধারণ করা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি পক্ষ বিভ্রান্তি তৈরি করছে। তিনি দাবি করেন, তার বাবা লালন দর্শনের অনুসারী এবং আন্তর্জাতিক পর্যায়ে লালন সাঁইজির বাণী প্রচার করে আসছেন। মব তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব ভিডিও ছড়ানো হচ্ছে বলে দাবি তার।
‎
‎এর আগে, ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুরের ফিলিপনগর এলাকায় বিক্ষুব্ধ জনতা পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় তার তিন অনুসারী আহত হন। ঘটনার সূত্রপাত ঘটে একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে পীর শামীমের বক্তব্যে কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। ওই ভিডিওতে শফি মণ্ডলকেও পাশে বসা অবস্থায় দেখা যায়।

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৪

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

  • company_logo