• সমগ্র বাংলা

মুক্তাগাছায় হামলার ঘটনায় উল্টো ভুক্তভোগীদের নামে মামলা: সংবাদ সম্মেলনে অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের বানিয়াড়ি গ্রামে মসজিদের টাকার দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলা, গাছ কাটা এবং পরবর্তীতে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে মুক্তাগাছার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হোসেন আলী (বিডিআর) জানান, গত ২০ মার্চ সকালে মসজিদের তহবিলের ৮৩ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে ক্যাশিয়ার বিল্লাল হোসেন তার কাছে টাকা দাবি করেন। এ সময় হোসেন আলী জানান, ওই টাকা ইতোমধ্যে মসজিদের সভাপতি সুরুজ আলী ও সেক্রেটারি দুলাল মিয়ার কাছে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

অভিযোগ করা হয়, এর জেরে প্রতিহিংসাবশত বিল্লাল হোসেন তার লোকজন নিয়ে হোসেন আলীর পুকুরপাড়ের গাছ কাটতে শুরু করেন। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আবারও হামলার শিকার হন তিনি ও তার স্বজনরা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর অভিযুক্তরা নিজেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এবং থানায় উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করে।

হোসেন আলী আরও অভিযোগ করেন, পরদিন থানায় মামলা করতে গেলে তার দুই জামাতাকে আটক করা হয় এবং পরবর্তীতে তারসহ ১৫ জনের নামে মামলা রুজু করা হয়। ওই মামলায় দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আসামি করা হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া, জামিনে মুক্ত হওয়ার পর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে হোসেন আলী বলেন, “পুলিশ সঠিক তদন্ত না করে প্রভাবিত হয়ে আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo