• সমগ্র বাংলা

ট্রেড লাইসেন্স না থাকায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারায় ৭ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ছয়জনকে ৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা এবং একজনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন-মো. আসিফ (১৯), মহসিন (৩৮), মো. জামান (৬০), লিটন দাস (৪৫), মোবারক (৩৫), অজিত চন্দ্র পাল (৬০) ও মো. রুবেল (৩৪)।

অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার বাহিনীর সারা সারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনায় নিয়ম-কানুন মানতে এবং বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৪

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

  • company_logo