ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরে যৌথ অভিযান চালিয়ে ১২শত লিটার পেট্রোল জব্দ করেছে র্যাব ১৩ এবং উপজেলা প্রশাসন। পরে মজুতদারকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আজ শনিবার ওই অভিযান চালানো হয়।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ শনিবার দুপুর থেকে বিকাল ৬টা পর্যন্ত র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের আভিযানিক দল এবং উপজেলা প্রশাসন যৌথভাবে পার্বতীপুরের বাস টার্মিনাল এলাকায় ১২শত লিটার জ্বালানী তেল পেট্রোল জব্দ করেছে৷ জব্দকৃত পেট্রোলের দাম ১ লাখ ৩৯ হাজার ২শত টাকা। অবৈধভাবে জ্বালানী তেল মজুতের ঘটনায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারায় পাবর্তীপুরের হাজীপাড়া আশরাফুল ইসলামের ছেলে জ্বালানী মজুতদার ব্যবসায়ী রায়হানুল ইসলাম (২৭) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

মন্তব্য (০)