• সমগ্র বাংলা

নড়াইলে আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে ৩ হাজার ৯০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রকৃত কৃষক যেন প্রণোদনার উপকরণ পায়, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি যেন না হয়। এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।###

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo