• সমগ্র বাংলা

উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে রওশন আলম ওরফে দেলদার (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে রওশন আলম ওরফে দেলদারকে আটক করে পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই আবাদী বেগুন ক্ষেত থেকে ৫টি ছোট-বড় গাঁজার গাছ ও বিভিন্ন স্থানে ছড়ানো- ছিটানো অবস্থায় আরও ৬ টি গাঁজাসহ গাঁজার ডাল উদ্ধার করা হয়।
‎
‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo