• সমগ্র বাংলা

উলিপুরে সিএনজিতে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা, পুলিশের জালে ধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সিএনজিতে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টাকালে ২৭ কেজি ৫'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

‎পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে পুলিশ। এসময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোষ্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক দ্রুত গতিতে সিএনজি উল্টো দিকে ঘুরিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে চেকপোষ্টে ডিউটিরত পুলিশ সদস্যরা দূর্ঘটনা কবলিত সিএনজির দিকে যাওয়ার সময় সিএনজি চালকসহ তিনজন ব্যক্তি সিএনজি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলের আশেপাশের লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশী করে চারটি প্লস্টিকের ব্যাগে রক্ষিত প্লাস্টিক টেপ ও রশি দ্বারা প্যাচানো সাতটি পোটলায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo