• সমগ্র বাংলা

বীরগঞ্জে মোবাইল কোর্ট ৬ মাদক সেবীকে সাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬জন মাদক সেবীকে কারাদন্ডের পাশাপাশি ১শত টাকা করে জরিমানার সাজা দিয়েছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ।

বীরগঞ্জ থানার ইনচার্জ. সাইফুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন বাহাদুর হাট এবং শতগ্রাম ইউনিয়ন ঝাড়বাড়ি এবং অভিযান চালিয়ে মাদক সেবনকারী ৪ জন আটক করা হয়। এছাড়াও পৌরসভা শহরে জাবেদের বাড়ীতে আরো ২ জন মাদক সেবনকারীকে আটক করেছেন তারা। আজ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ বছর এবং ৫জনকে ৬ মাস করে কারাদন্ডের পাশাপাশি ১শত করে টাকা জরিমানার আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ।

দন্ডিত ৬ জন হলেো বীরগঞ্জের নামা বলদিয়াপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে রাজু ইসলামকে (২৫) এক বছর কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা করা হয়েছে। অন্য ৫জনকে ৬মাস করে কারাদন্ড এবং একশত টাকা জরিমনা করা করা হয়েছে। দন্ডিতরা হলো চাপাপাড়ার মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আল আমিন (৩৭) পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ধনু চেংটি গ্রামের আজাহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই এলাকার দন্ডপাল গ্রামেন জাইনুরের ছেলে  মাতুল শানু (৩০),  বীরগঞ্জের জগদল ডাঙ্গাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম (৩০)  এবং উত্তর সুজালপুরের জাহিদুল ইসলামের ছেলে জাবেদ আলী (২৪)।

 মাদকে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৯(১)(গ) তৎসংগে ৩৬(১) ধারায় দন্ডিত করে সাজা ভোগ করতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo