• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৪৫৫ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর বাইপাস, ঘারিন্দা বাইপাস এবং শহরের বেতকা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এসআই মোঃ রাইজ উদ্দিন এর নেতৃত্বে ডিবি (দক্ষিণ) এর একটি টিম বিকেল সাড়ে ৫ টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর বাইপাসে অভিযান পরিচালনা করে। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসা উত্তরপাড়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২৬) কে ২০৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

ডিবি (দক্ষিণ) এর অপর একটি টিম এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে রাত ১০:৩৫ মিনিটে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা পূর্ব পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বাসাইল উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে  মোঃ সাব্বির মিয়া (২৮), টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মৃত আব্দুর রশিদ খানের ছেলে রাসেল খান এবং শহরের পূর্ব আদালত পারার মৃত মুক্তার হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম সজীবকে দুইশত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি (দক্ষিণ) এর আরো একটি টিম টাঙ্গাইল সদরের  ঘারিন্দা বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় রাত ৮.৪০ মিনিটের দিকে কালিহাতী উপজেলার গোড়াল গ্রামের মোহাম্মদ মীর কালামের ছেলে মোহাম্মদ মীর রিপন (২২), সদর উপজেলার সুরুজ পূর্ব পাড়া গ্রামের ফরমান আলীর ছেলে লাবু মিয়া (৪৫) কে পঞ্চাস পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১,৩৬,৫০০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo