• সমগ্র বাংলা

‎লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​লালমনিরহাট প্রতিনিধিঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে। 

‎বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎​গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।

​লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে।

​সফুরা বেগম রুমী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo