ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকার জিরো পয়েন্ট থেকে দৌড়ে ৩৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ বুধবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের জিরো পয়েন্টে পৌছালো ট্রাই এ্যাথলেট ( বহুমুখি) খেলোয়াড় সাখাওয়াত হোসেন সাকিব। দীর্ঘ ওই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৭দিন। মাঝে যমুনা নদীতে সাঁতার কেটে পাড়ি দিতে হয়েছে১৫ কিলোমিটার পথ ।
সার্বিক সহযেগিতা দেওয়া পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্হাপনা পরিচালক সহিদুর রহমান মোহন পাটোয়ারী বলেন,অদম্য ওই কৃতি খেলোয়াড়কে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দৌড়ে পথ পাড়ির উদ্দ্যেগ নিয়েছিল সাকিব।
জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং পাটোয়ারী বিজনেস হাউজের সার্বিক সহযোগিতায় ২ এপ্রিল ঢাকার জিরো পয়েন্ট থেকে দৌড় শুরু করে সাকিব।
৭দিনে ৩৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি দিনাজপুরের গোর এ শহীদ বড়মাঠ প্রান্তে জিরো পয়েন্টে সুস্হ স্বাভাবিক অবস্হায় পৌছে গেছে সে।
পথে তাকে সঙ্গ সহযোগিতা দিয়েছে আরেক কৃতি খেলোয়াড় সাইক্লেলিষ্ট রাব্বি।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)