• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে পেট্রোল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ২ টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও সে লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলো না। সে  আরও ৫০০ টাকার তেল দাবি করে। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করে  পাম্প কর্তৃপক্ষ। এতে পাম্প কর্তৃপক্ষের সাথে ঝগড়ায় লিপ্ত  হয় মোবারক হোসেন।

বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বুঝানোর চেষ্টা করলে সে ইউএনও'র সাথেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ  করে। পাম্প কর্তৃপক্ষ জানায় গত ৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মোবারক ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক এই যুবককে ১৫ দিনের  কারাদণ্ড  প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo