• সমগ্র বাংলা

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল ফেরত দিলো পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম ও জেলা গোয়েন্দা শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৫ টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় অনেকেই হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যোগে মোবাইল মানুষের অত্যান্ত প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল এখন মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে আরো তৎপরতা বৃদ্ধি করবে।

মন্তব্য (০)





  • company_logo