• সমগ্র বাংলা

বেনাপোল স্থল বন্দরের ক্রেনের তার ছিড়ে একজন নিহত একজন আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে দুই জন আহত শ্রমিকের মধ্যে একজন মারা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থল বন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি ছিড়ে শাহজাহান আলী (৫৬) ও সোহেল (৫২) মারাত্বক আহত আহত হয়। তারেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে শাহাজান আলীকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

শার্শা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইব্রাহীম বলেন, বেনাপোল স্থল বন্দরে কর্মরত দুই জন আহত শ্রমিক হাসপাতালে আসে। তাদের পরীক্ষা নিরীক্ষার পর সাহাজানকে মৃত্যু বলে ঘোষনা দেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। 
 

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo