• অপরাধ ও দুর্নীতি

‎লালমনিরহাটে ওটিপি শেয়ার করতেই উধাও ৮৫ হাজার টাকা, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারীতে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী একটি আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

‎মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সাংবাদিদের নিশ্চিত করেন। 

‎আটককৃতরা হলো, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোলডাঙ্গা এলাকার ইসলাম বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), একই এলাকার জমির উদ্দিনের ছেলে ইউসুফ মোল্লা (৫০) ও ইউসুফ মোল্লার ছেলে টিটু মোল্লা (৩০)।

‎পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর আদিতমারী উপজেলার জনৈক আরিফুল ইসলামের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কল করে ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে কৌশলে তার ওটিপি কোড জেনে নেয়। মুহূর্তেই তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রায় ৮৫ হাজার টাকা সরিয়ে ফেলে প্রতারক চক্রটি। পরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছে আরও ২৩ হাজার টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্তে নামে ডিবি পুলিশ।

‎​পরে সংশ্লিষ্ট থানা থেকে মামলার তদন্তের দায়িত্ব জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশকে দেয়া হলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল সোমবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রতারক চক্রের মূল হোতা রুবেল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ইউসুফ মোল্লা ও টিটু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত উন্নত মানের অ্যান্ড্রয়েড ফোন এবং বিপুল পরিমাণ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।

‎​এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকারও করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

‎

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo