• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিএনপি নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, গ্রেফতারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার উত্তর সাতকানিয়ার বিএনপির দুই নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে কেরানীহাট এলাকার সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পুরানগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দীন এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদল নেতা মোহাম্মদ টিপু একটি শালিসী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন।

তিনি অভিযোগ করে আরও বলেন, হামলাকারীরা আগে থেকেই ঘটনাস্থলে ওঁত পেতে ছিল এবং পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় জসিম উদ্দীন ও মোহাম্মদ টিপুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জসিম উদ্দীন এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। তার এই কার্যক্রমে একটি অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় জসিম উদ্দীনের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গত ৩ এপ্রিল সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৪)। তবে ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়—দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারকে সার্বিক নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক, তাদের কঠোরভাবে দমন করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo