• সমগ্র বাংলা

বীরগঞ্জে নিখোজ যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিখোজ যুবক আব্দুল জলিলের লাশ কয়েক ঘন্টার ব্যবধানে বাড়ীর কাছে একটি ভূট্রাক্ষেতে অজ্ঞত অবস্হায় উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তবে তার মৃত্যুর কারন জানতে পারেনি তারা।

আব্দুল জলিল (২৭) বীরগঞ্জের ৬ নং নিজপাড়া দামাইক্ষেত্র ( প্রামানিক পাড়ার দুলাল মিয়ার ছেলে। 

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গতকাল রবিবার রাত্রে হাবলুহাট বাজার থেকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী একটি ছোট বাজারে গিয়েছিল আব্দুল জলিল।  বাজার থেকে  রুমে শুয়েছিল সে। পরে রুমে গিয়ে তাকে দেখতে না পেয়ে খোজাখোজি শুরু করে স্বজনরা।

কয়েক ঘন্টা ধরে তল্লাসি চালানোর এক পর্য্যায়ে বাড়ির পাশেই ভুট্টা খেতে আইলে লাশ পড়ে থাকতে দেখতে পায় তার চাচাতো ভাই আইনুল এবং প্রতিবেশী বেলাল। রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা।

বীরগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, সুরতহাল রিপোর্টে উল্লেখযোগ্য কোন আলামত চোখে পড়েনি তাদের। মৃত্যুর কারন নির্নয়ে লাশ উদ্ধার করে আজ সোমবার  দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন তারা।

মন্তব্য (০)





  • company_logo