• সমগ্র বাংলা

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বন্ধু একাদশ।

রবিবার (৫ এপ্রিল) দুপু‌রে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বন্ধু একাদশ এর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ দিঘি ইউনিয়নের নতুন বস্তি এলাকায় বসবাসকারী বজলুর রহমান খান রাবিলকে নৃশংস ভাবে হত্যা করা হয়।

বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিক ভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

নিহতের ছেলে সাকিবুল রহমান খান বলেন, ৩ শতাংশ জমির বিরোধ করে কেন্দ্র করে তার পিতাকে হত্যা করা হয়। হত্যাকারীর সাথে জড়িত সকলের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় ছেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি ফিরোজ সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, অ্যাডভোকেট সাইফ উদ্দিন আহমেদ ফিরোজ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়ছারসহ পরিবারের সদস্যরা।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতের স্ত্রী স্বামীকে হারিয়ে এবং সন্তানরা পিতাকে হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo