• সমগ্র বাংলা

মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায় সরিষা, লিচু, কালোজিরা থেকে মৌ-বাক্স বসিয়ে মধু আহরণ করা গেলেও মিষ্টি কুমড়ার খেত থেকে মধু সংগ্রহ করে সবার দৃষ্টি কেড়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। তিনি মিষ্টি কুমড়ার খেতে বসানো ১০০টি মৌ-বাক্স থেকে প্রায় ১০ মণ মিষ্টি কুমড়া ফুলের মধু আশা করছেন। এ মধুর বাজারমূল্য প্রতি কেজি ৬০০-৭০০ টাকা।

মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স বসালে মৌ-কলোনিগুলোর সুরক্ষা ও বিকাশে ভূমিকা রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো মধুও পাওয়া যায়।

কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে দেড় থেকে দু’শ মণ এবং প্রতি একরে ছয়শ মণ মিষ্টি কুমড়া পাওয়া যায়। মিষ্টি কুমড়ার চাষের সঙ্গে মিষ্টি কুমড়ার মধু উৎপাদন জনপ্রিয় হচ্ছে। মিষ্টি কুমড়া চাষিরা ফুলের পরাগায়নের জন্য মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স ভাড়া নিচ্ছেন। মৌ খামারগুলো বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে কাজ করছে মিষ্টি কুমড়ার খেতগুলোতে।

দিনাজপুরের মৌ খামারি আব্দুল আলিম পারবতিপুর থানা।তিনি জানান, মিষ্টি কুমড়ার মধু একটি সুস্বাদু, পুষ্টিকর ও সুঘ্রাণযুক্ত মধু। বাজারে এটির ভালো চাহিদা তৈরি করছে। মিষ্টি কুমড়ার চাষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে দিনাজপুর কৃষি অঞ্চলে মৌ খামার স্থাপনের হারও বাড়ছে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo