• সমগ্র বাংলা

লাইসেন্স ছাড়াই মজুদ, কৃত্রিম সংকট তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে নিপু ডি কস্তা নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা অনুযায়ী দায়ের করা মামলায় অভিযুক্ত নিপু ডি কস্তাকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

দণ্ডপ্রাপ্ত নিপু ডি কস্তা নাগরী ইউনিয়নের ভুরুলিয়া গ্রামের মার্টিন ডি কস্তার ছেলে। তিনি লাইসেন্স ছাড়া পণ্য মজুদ করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে ছিলেন বেঞ্চ সহকারী আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন 

প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী এমন কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo