• সমগ্র বাংলা

পাবনায় রাতের আঁধারে ফসলি জমি কেটে সয়লাব: ট্রাকে-ট্রলিতে যাচ্ছে ফসলী জমির মাটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে রাতের আঁধারে ফসলি জমি কেটে সয়লাব করা হচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে এই অপকর্ম করে যাচ্ছে একশ্রেণীর মাটি খেকো চক্র। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর প্রাইমারি স্কুলের পাশে সালাম এবং নজরুলের ১৮ বিঘা ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাতভর ভেকু দিয়ে এই মাটি কেটে ট্রাক, ট্রলি,ট্রাক্টরে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। বাঘলবাড়ী গ্রামের মোক্তার হোসেনের ছেলে গোলজার হোসেন এবং মনির তত্ত্বাবধানে ফসলে জমির টপসয়েল কেটে বিক্রি করা হলেও কারো কোন কর্ণপাত নেই। রাতভর অবৈধ মাটি পরিবহন যানবাহনের বিকট শব্দে ও ধুলায় পরিবেশ দূষণ হচ্ছে। 

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, স্থানীয় দলীয় নেতাদের ইন্ধনে গোলজার গং প্রশাসনসহ বিভিন্ন জায়গায় চুক্তিমাফিক বিকাশের মাধ্যমে ১ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দীর্ঘদিন ধরে এই কর্মকান্ড চালিয়ে আসছে। প্রায় দীর্ঘ সময় ধরে একই এলাকায় এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হলেও প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। এতে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত গোলজারকে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল ফোনটি রিসিভ হয়নি।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, খুব শীঘ্রই ফসলি জমি কেটে বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলার ছাইকোলা, নিমাইচড়া, হরিপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভেকু দিয়ে অবাধে ফসলী জমির টপসয়েল বিক্রি চলছেই। একই ব্যক্তির এস্কেভেটর ব্যবহার করে একাধিক জায়গায় টপসয়েল কেটে বিক্রির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। 

এছাড়া বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ও প্রশাসনকে ম্যানেজ করে চাটমোহরের প্রতিটি ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রির মহা উৎসব শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo