• সমগ্র বাংলা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই।

বর্তমান সংসদই এ সনদ কার্যকর করতে সক্ষম এবং এর বাস্তবায়নের পদ্ধতিও সনদের মধ্যেই উল্লেখ রয়েছে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে রচিত। এটি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা সনদেই স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে এমন দাবি বিভ্রান্তিকর।বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবেন এটি দ্বিচারিতা।

তিনি আরও বলেন, জুলাই সনদের ২২ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলোকে অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দিতে হবে।এ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি প্রায় ৫ শতাংশ নারী প্রার্থী দিয়েছে, যদিও পুরোপুরি তা অর্জন করতে পারেনি।জ্বালানি তেল সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুত করছে।

এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কঠোর প্রয়োগ করা হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও সতর্ক ভূমিকা পালন করবে।জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo