ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট তৈরি করার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণ।
আজ শনিবার দুপুরে গাইবান্ধা তুলসীঘাট বাফার গোডাউনে সামনে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে জনসাধারণ। এতে করে রাস্তার দুই পাশে যানবাহনে দীর্ঘ লাইন দেখা যায়।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন , গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু,সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স সহ অনেকে।
এমসয় তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ার তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।অতিদ্রুত তাকে অপসারণ না করা হলে ৪৮ ঘন্টা পরে বৃহত্তর আন্দোলনের করা ঘোষণা দেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

মন্তব্য (০)