• সমগ্র বাংলা

জামালপুরে সরকারি নির্দেশনা অপেক্ষা করে আলোকসজ্জায় চলছে মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জার মধ্যেই চলছে জামালপুর পৌর শহরের বাইপাস এলাকায় বিসিক উদ্যোক্তা মেলা। ১০ দিনব্যাপী এই মেলায় সরকারি নির্দেশনা উপেক্ষিত। সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের মার্কেট ও দোকানপাটের কার্যক্রম বন্ধ রাখার সরকারি ঘোষণা থাকলেও তা মানা হচ্ছে না ।

গত বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়। এ মেলায় দেশের কয়েকটি জেলার শিল্প উদ্যোক্তরা অংশ নিয়েছেন। এতে বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের প্রায় ৯০ টি দোকান রয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল ) রাত ৯ টা সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পরও মেলার ভেতরে নৌকা রাইড, নাগরদোলা ও বিভিন্ন বিনোদনমূলক সরঞ্জাম সচল রয়েছে। একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যা দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়ে তুলেছে। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে রঙিন আলোকসজ্জা ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ সময় স্থানীয় কয়েকজন দর্শনার্থী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারনে সৃষ্ট বৈশিক জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে আলোকসজ্জা, দোকানপাট, শপিং মল বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও মেলা বন্ধ হয়নি। মেলা বন্ধ না হওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন। আজকে ছুটির দিন থাকায় তারা সবাই ঘুরতে এসেছেন ।

জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বৈশিক জ্বালানি সঙ্কটের কারনে সরকার উৎসব পার্বণে আলোকসজ্জাসহ সরকারি-বেসরকারি অফিস ও দোকানপাট, শপিং মলের সময় সূচী পরিবর্তন করেছেন। সরকারি এ নির্দেশনা অমান্য করা রাস্ট্রদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার সমান। আমাদের সকলের সরাকারি নির্দেশনা মেনে চলা উচিত বলে তিনি মনে করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জামালপুরের সহকারী পরিচালক সম্রাট আকবর বলেন, মেলা চালানোর জন্য জেলা প্রশাসনের অনুমতি নেয়া আছে। সন্ধ্যার পরে বন্ধ করবো কি না তা জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, সরকারি নির্দেশনা আজকে থেকে কি না বিষয়টা আমি অবগত না। এ ধরনের কোন প্রজ্ঞাপন পায়নি। তবে আলোকসজ্জা ও দোকানপাট বন্ধের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo