• সমগ্র বাংলা

বীরগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা ভাংচুর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজারের সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে একজন প্রসূতির মৃত্যু ঘটাকে কেন্দ্র করে বিক্ষোভ সড়ক অবরোধসহ স্হানীয়রা কথিত ওই ক্লিনিকে হামলাসহ ভাংচুর চালিয়েছে। আজ শুক্রবার সিজারের পর রোগীনির অবস্হা গুরুত্বর হয়ে পড়লে তাকে জেলা শহরের জিয়া হার্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দেয় ক্লিনিকের সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জানা গেছে, বীরগঞ্জ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আজ শুক্রবার বিকাল ৪টার দিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তাননের জন্ম দেন  কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সমেজা খাতুন (২৫)।  পরিবারের অভিযোগ ভুল অপারেশনের কারনে প্রচুর রক্তক্ষরন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে তাকে আশংকাজনক অবস্হায় শহেরর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারে প্রেরন করে ক্লিনিক কর্তৃপক্ষ৷ শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়িন। 

স্বজনের মৃত্যুর খবর পেয়ে ক্লিনিকের সামনে বিক্ষোভ করে স্হানীয়রা। রাত ৯টা পর্যন্ত টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা।

এসময় ক্লিনিকে হামলাসহ ভাংচুরের ঘটনা ঘটেছে। 

এসময় ক্লিনিক ছেড়ে পালিয়ে চিকিৎসক বকুল হোসেন মালিক বেলালসহ কর্মকর্তা কর্মচারিসহ সংশ্লিষ্টরা।

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ক্লিনিকে সিজারের পর গুরুত্বর অবস্হায় সমেজা খাতুনকে শহরে নেওয়া হলেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। এঘটনায় ক্লিনিকটি শিলগালা করেছেন সহকারি ভূমি কমিশনার দ্বীপংকর বর্মন।

পরিবার চাইলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo