ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়ন কঠোর অবস্থান নিয়েছে।
বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি চলাচলকারি বাস ট্রাক কার্ভাটভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশী চালাচ্ছে তারা।
পাচার রোধে ২৯টি বিওপিসহ ৫টি বিশেষ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ছাড়াও অতিরিক্ত বিশেষ টহলের ব্যবস্হা করেছেন বিজিবি সদস্যরা।
বোতল এবং জারকিনের মত মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে পাচার ঠেকাতে সীমান্তে বিশেষ টহলসহ নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও জ্বালানীর মজুদ পাচার সংক্রান্ত তথ্য দিতে সাধারন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

মন্তব্য (০)