ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের খ্রিস্টান পল্লীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ মনীষা মন্ডল (২৫) উপজেলার ফৈলজানা গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সবুজ মণ্ডলকে আটক করেছে পুলিশ।
সবুজ মন্ডলের পিতা শুভল মণ্ডল জানায়, আমার ছেলের বউ মনীষা ঢাকায় কাজ করতো। সম্প্রতি মনীষা শারীরিকভাবে অসুস্থ হলে আমার বড় ছেলের বাসায় রেখে সেখানে চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র নিয়ে আমার ছেলে সবুজ গত ২৭ মার্চ তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে। বুধবার সকালে মনীষার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা পাবনা সদর হাসপাতালে নিয়ে যাই। এদিন সকাল ৯ টার দিকে ডাক্তার ইসিজি করে জানান, রোগী মারা গেছে।
দায়িত্বরত চিকিৎসক জানান, মনীষা অন্তঃসত্ত্বা ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে এ্যাবরশন করানো ওষুধ ব্যবহারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর মনীষার পিতা বাদী হয়ে চাটমোহর থানায় অভিযোগ দিলে পুলিশ সবুজ মণ্ডলকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধি : মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

মন্তব্য (০)