ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা প্রতিনিধি : মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

মন্তব্য (০)