• সমগ্র বাংলা

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা।

বুধবার সকালে শতাধিক ইজিবাইক চালক শার্শা-কাশিপুর সড়কের নিজামপুর বাজারে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচল করে আসছে। তবে সম্প্রতি ওই সড়কে সিএনজি চালকরা ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষোভের সৃষ্টি হয় ইজিবাইক চালকদের মধ্যে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হঠাৎ করে সিএনজি চালকরা তাদের রাস্তায় নামতে দিচ্ছেন না এবং বিভিন্নভাবে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তাদের জীবিকা নির্বাহ হুমকির মুখে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে চালকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন, ইজিবাইক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সোহাগ হোসেন, সৈয়দ আলী ও আনিসুর রহমান প্রমুখ।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo