• সমগ্র বাংলা

নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পরপরই জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছার জবাবে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সত্যিকারের সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেবনা।

দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo