• সমগ্র বাংলা

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিনমজুরীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দিনমজুর আফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এ সময় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা দাঁড়িপাল্লার প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করেছে।

আফছারের মা আবেদা খাতুন জানান, আমার ছেলে সহজ সরল। সে কাজ ছাড়া কিছুই বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি চাই। 

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo