• সমগ্র বাংলা

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মনিটরিং করেন।

পরিদর্শন কালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজসহ পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo