• সমগ্র বাংলা

ফরিদপুরে বসত বাড়িতে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল রবিবার রাত  সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে। 

নিহতের পরিবারের দাবি প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দিলে এই ঘটনা ঘটেছে।  আগুনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে রাফিকের বসত ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন। 

স্থানীয় লোকজন দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেয়।

দমকল বাহিনীর দুটি ইউনিট সোয়া ১১ টা থেকে দিবাগত রাত সোয়া একটা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত তামিমের চাচা শওকত মিয়া বলেন, প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে। কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে এ ঘটনায় থানায় জিডিও করেছি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট আগুন লেগে থাকতে পারে। আগুনে তামিম নামের একজন কিশোর পুড়ে মারা গেছে।

তিনি বলেন, এছাড়া আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি ফ্রিজ নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আজমির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo