• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচারকালে আলু, ডিজেলসহ আটক-১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ( ২৯ মার্চ )  রবিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ মালামালসহ তাদের  আটক  করা হয়।

আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আমির হামজা"র ছেলে করিম উল্লাহ (৩৬) (মাঝি), মহেশখালী শিপাহীর পারার মৃত অছিউর রহমানের ছেলে নবীর হোসেন (৩৮), কালারমার ছড়ার আব্দুর রহমানের ছেলে মো: সোহেল (২২), চকরিয়ার দক্ষিন মেদা কচ্ছপিয়া এলাকার মো: হোসাইনের ছেলে মো: শাহজাহান (৪২), চট্টগ্রামে বাঁশ খালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গন্ডা মারার আব্দুর রহমানের ছেলে আজিজুল হক (২০), আবু বক্করের ছেলে মো: গিয়াস উদ্দিন (৩২), আব্দুল কাদেরের ছেলে 

মো: এবাদুল ইসলাম (২২), মোজাহার মিয়ার ছেলে নুরুল আবছার (২৫),  আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম (২৪) ও ভোলা তজুমদ্দিন উপজেলার শিবপুরের  ফারুক মাঝির ছেলে মো: রুবেল (২৬) । 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অভিযান চলাকালীন চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায়  সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য  বহনকৃত প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উক্ত  মিডিয়া কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo