• সমগ্র বাংলা

নীলফামারীতে বাস ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (২৯ মার্চ) দুপুরের নীলফামারী থেকে ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসে একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময়ে শালমারা নিলাহাটি নামক স্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একই সঙ্গে যাত্রীবাহী বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। 

এতে বাস ও অটোরিকশার ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত বাস (বগুড়া-জ-০৪-০০৭১), ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৫) ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।###

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo