• সমগ্র বাংলা

সংস্কারের পরিবর্তে হিলি থেকে পিডব্লিউ কার্যালয় জয়পুরহাটে হস্হান্তর, স্হানীয়দের ক্ষোভ,ফিরিয়ে আনার দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ সাম্প্রতিক ঝড়ের তান্ডপে ক্ষতিগ্রস্হ দিনাজপুরের  হিলি রেলস্টেশনের পিডব্লিউ (পথ ও প্রকৌশল) কার্যালয় সংস্কারের পরিবর্তে জয়পুরহাট জেলায় হস্হান্তরের ঘটনায় স্হানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।  ঝড় বাতাসের ঝাপটায়  গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যালয়টি। সারিয়ে তুলতে ব্যবস্হা নেননি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  

স্থানীয়রা জানান, হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলের নির্মিত একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। একসময়ে বিরামপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের অংশ হিসেবে রেললাইনের রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচলের নিরাপত্তা, সিগন্যালিংসহ স্টেশন পরিচালনার কাজ পরিচালিত হতো ওই কার্যালয়ের তত্বাবধানে। 

 স্থানীয়দের অভিযোগ, অফিস সরিয়ে নেওয়ার ফলে আকাশের নিচে অরক্ষিত অবস্হায় পড়ে আছে মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম।  নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ। এতে আগামীতে রেলের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে  আশংঙ্কা করছেন তারা ।


স্থানীয় বাসিন্দা আনোয়ার খাঁন জানান, হিলি রেলস্টেশনটি আমারে গর্ব, কিন্তু অফিস সরানোর কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ভবনের আশপাশের রেললাইনের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকায় সেগুলো চুরিসহ খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাচ্ছে ।  ক্ষতিগ্রস্ত পিডব্লিউ কার্যালয়টি  অব্যবহৃত থাকায় গবাদিপশুর চারণভ’মিতে পরিণত হয়েছে।

পিডব্লিউ কার্যালয়টি পুনরায় হিলিতে চালুর দাবি জানিয়েছেন তারা। রেলওয়ে হিলির ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বলেন, কার্যালয়টি ক্ষতিগ্রস্থ হওয়ায় আপাততঃ জয়পুরহাটে অস্থায়ীভাবে অফিস পরিচালনা করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদনে ওইখান থেকেই দাপ্তরিক কাজ চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo