• সমগ্র বাংলা

অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়ে পদ ছাড়লেন সালথা আ.লীগ নেতা ফারুকউজ্জামান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ফরিদপুরের সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া। 

শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করলেও বর্তমানে বয়স ও শারীরিক অবস্থার কারণে পদটির মর্যাদা রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

ফারুকউজ্জামান মিয়া আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তবে রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমানে দায়িত্বরত ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সালথা উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo