• সমগ্র বাংলা

কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামেন এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আটক ফাতেমা আক্তার মিতু উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফাতেমা আক্তার মিতু তার নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। পরে সেই স্থানের ওপর আলুসহ বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে রেখে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো।

অভিযান চলাকালে পুলিশ রান্নাঘরের মেঝে ভেঙে ওই ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ফাতেমা আক্তার মিতুকে আটক করে। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo