• সমগ্র বাংলা

নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রামদাড়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বিকেলে পানি উন্নয়ণ বোর্ডের উদ্যোগে জেলা শহরের সত্যপীর ব্রীজ সংলগ্ন ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ৫ সদস্য বিশিষ্ট্য একটি দল রামদাড়া নদীর পরিদর্শ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয়দের মতামত শেষে সদস্য দলের প্রধান ঢাকাস্থ পানি উন্নয়ণ বোর্ডের ডিজাইন সার্কেল ৬ এর তত্ববধায়ক প্রকৌশলী উম্মে মাহফুজা হক, ঠাকুরগাঁও পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, নদীর জমি সনাক্ত করে ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ নদীর মোট দৈঘ্য ২৩.৫৫ কিঃ মিঃ। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গতি পথ ফিরে পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরে পাবে। 

এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo