• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪/৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের স্নান ঘাটে মেলার অদূরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়ায় তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী স্নানের মেলা উপলক্ষে লাঠিয়ামারী স্নান ঘাট এলাকায় প্রতিবারের মতো এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলার অদূরে জুয়া খেলার বোর্ড বসে। এ নিয়ে উজানচর নওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েকজন যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
লাঠিয়ামারী স্নান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে জানান, অষ্টমীর স্নানের মেলায় এধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ প্রশাসনের আরো বেশি নজরদারি থাকলে এধরনের ঘটনা ঘটত না।

রাজীবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বিষয়টি সত্য। তবে অষ্টমী মেলায় সংঘর্ষ হয়নি। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উজান চর নওপাড়ার রাস্তার উপর। জানা যায় জুয়েল জুয়া খেলায় বাঁধা প্রদান করলে দুপক্ষের পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষটি গ্রামবাসীর মাছে ছড়িয়ে পড়ে।
গত ২২মার্চ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে টাউন হল মিটিংয়ে জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জে মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলা চলবেনা। এসবের বিরুদ্ধে  জিরো টলারেন্স। এ ঘোষণার  পর থেকে ছাত্র যুব সমাজ মাদক ও জুয়ার  বিরুদ্ধে  কঠোর অবস্থানে রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অষ্টমীর স্নান ঘাটে পুলিশ মোতায়েন ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মাঝে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে জুয়েল নামে একজন আহত হয়।  এ ব্যাপারে কোন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে উদযাপিত হলো মহান...

নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ...

image

বরগুনায় ভুয়া সনদে পিপি এডভোকেট নুরুল আমিন, আইনজীবীর কর্মক...

বরগুনা প্রতিনিধি : বরগুনায় এডভোকেট নুরুল আমিনের বেপরোয়া আচরণ...

image

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিউজ ডেস্ক : কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছ...

image

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পাবনা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ...

image

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo