• সমগ্র বাংলা

চাটমোহরে জ্বালানি তেল প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার অফিসার ইনচার্জ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাটমোহরের একমাত্র পেট্রোল পাম্প মেসার্স সালসাবিল ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল পেট্রোল বা অকটেন গ্রহণের জন্য মোটরসাইকেল চালককে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন সাথে রাখতে হবে এবং অবশ্যই চালক এবং আরোহীর হেলমেট ব্যবহার করতে হবে।

তবেই একজন মোটরসাইকেলের মালিক পাম্প থেকে তেল নেওয়ার জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন। যদি কোন ব্যাক্তি বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন অথবা হেলমেট পরিহিত অবস্থায় তেল নিতে না যান তাহলে তাকে তেল দেওয়া হবে না। একই সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এ ব্যাপারে মেসার্স সলছাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাইদ উল কাফি জানান, প্রশাসনের নিয়ম আমরা মেনে চলতে বাধ্য। তাই কোন মোটরসাইকেল আরোহী বৈধ কাগজপত্র অথবা হেলমেট পরিহিত না থাকলে সেই সকল মোটরসাইকেলে আমরা জ্বালানি তেল পেট্রোল বা অকটেন দিতে পারব না। তিনি যানবাহন মালিক এবং চালকদের বৈধ কাগজপত্র ও হেলমেট পরিহিত অবস্থায় জ্বালানি তেল নিতে পাম্পে আসার আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo