ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভোর ৬টায় শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিফলক এলাকায়।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য 'স্বাধীনতা র্যালি' বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পাবনা প্রতিনিধি : মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

মন্তব্য (০)