• সমগ্র বাংলা

চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালযয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত চাটমোহরের ৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গত বছরের ন্যায় এ বছরেও পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আর, কে, এম আব্দুর রব মিঞা, প্রধান শিক্ষক আবু সাঈদ, ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, রেজাউল করিম, কৃতি শিক্ষার্থী রেদওয়ান করিম, আনিকা ইসলাম পুষ্প ও ফাহিম আহমেদ স্নিগ্ধ প্রমুখ।

কৃতি শিক্ষার্থী ইয়াসিন মোল্লা জানান, অনাড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি মানুষের জন্য যেন কাজ করতে পারেন সে লক্ষ্যে সবার দোয়া কামনা করেন। 

আনিকা ইসলাম পুষ্প বলেন শিক্ষাজীবন শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কলেজ, হাইস্কুল, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সাংবাদিক, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুয়েট, ঢাবি, রাবি, রুয়েট, চবি, খুবি, রংপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শাবিপ্রবি, জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে রেজিস্ট্রেশন কৃত ৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo