• সমগ্র বাংলা

টঙ্গীতে অপহরণের শিকার ঈশ্বরগঞ্জের সাংবাদিক আব্দুল আউয়াল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অপহরণের শিকার হয়েছেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আব্দুল আউয়াল। গত ১৭ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মাঝে টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আউয়ালের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত সাংবাদিক কালেকশন নামের তার গার্মেন্টস দোকানের জন্য শার্ট ক্রয় করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন।

এসময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি সিএনজি করে এসে তাকে জোরপূর্বক তুলে নেয়। অপহরণের পর দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান, তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার শার্টের গাইড, নগদ ৪০ হাজার টাকা এবং আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং মাথার বাম পাশে আঘাত করা হয়।

অপহরণের প্রায় দুই ঘণ্টা পর রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে বাড়ি ফিরে আসেন।

সাংবাদিক মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান,

সাংবাদিক আব্দুল আউয়ালের ওপর অপহরণ ও ছিনতাইয়ের মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, যা সমাজ ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে জড়িত অপহরণকারী ও ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।

তারা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে শুধু সাংবাদিকরাই নয়, ব্যবসায়ীরাও সমানভাবে ছিনতাই ও অপহরণের শিকার হচ্ছেন। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo