• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবুল কালাম (৬৮) নামে এক মৎস্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে সোহাগী ইউনিয়নের আতকা পাড়া নামক স্থানে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে তার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে আতকা পাড়া নামক স্থানে পৌঁছলে তার মামাতো ভাই আবুল কাসেম (৫৫) তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কাসেম মমরেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নিহত কালাম ও কাসেম একই বাড়ির বাসিন্দা এবং তারা মামাতো ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo