ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. জহির (৪৫)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানায়, ঈদ-উল-ফিতরের আগের দিন চাঁদরাতে মিজানুর রহমান নামে এক যুবককে ঈদ শপিং শেষে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)