• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বন্ধ হয়ে যাওয়া পাটকল গুলো চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার। ইতোমধ্যে ১৪টি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মসলিন বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্য পুনরুদ্ধারে গবেষণা চালাতে সরকার বিদেশ পর্যন্ত অনুসন্ধান করেছে। বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা মাধ্যমে এর প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকার হিসেবে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মসলিন গবেষণা কার্যক্রম, বাজার সম্প্রসারণ, বীজের বৈচিত্র্য ও উন্নত জাত উদ্ভাবনের কাজ এই প্রকল্পকে কেন্দ্র করেই এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ প্রমূখ।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo