• সমগ্র বাংলা

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা, ছেলে ও নাতি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) রাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।
‎
‎এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়।
‎
‎এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
‎
‎বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘রাত ৩টা ১৫ মিনিটের দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি রাস্তার ডান পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়েপড়ে আছে। প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার কারণ আমরা জানতে পারেনি। সম্ভবত প্রাইভেট চালক ঘুমিয়ে পড়েছিলেন।’
‎
‎ঘটনাস্থলে দুইজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo