• সমগ্র বাংলা

রাণীনগরে গ্রামীণ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষ রোপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের নিভৃত দুটি গ্রাম দাউদপুর-বেলবাড়ি গ্রাম। এই গ্রামে গড়ে তোলা হয়েছে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার। সেই পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা।

বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন, গ্রামের রাস্তা সংস্কার করাসহ নানা কর্মকান্ড পরিচালানা করে আসছে পাঠাগার কমিটির সদস্য ও গ্রামের যুবকরা। দাউদপুর ও বেলবাড়ি দুটি গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে বিনির্মাণের লক্ষ্যে এমন কর্মকান্ড চালানো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মাদক বিরোধী র‌্যালী ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগার কমিটির সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম পিন্টু, সম্পাদক মোঃ মশিউর রহমান মিতুল, পাঠাগার কমিটির সকল সদস্য, দুই গ্রামের গণ্যমান্য বক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

এদিন কর্মসূচির প্রথমেই প্রধান অতিথি পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। এরপর পর দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বৃক্ষরোপন করেন। পরে মাদক বিরোধী সচেতনতামূলক র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন প্রধান অতিথি।

এছাড়া প্রায় ২০বছর ধরে অনুষ্ঠিত ধরে চলা দাউদপুর-বেলবাড়ি প্রিমিয়ার লীগের (শর্ট পিচ) সেমিফাইনাল খেলা শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় সুপার ওভারে ডিবি লায়ন দল ১০ উইকেটে ডিবি ফোর্সসেস দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে পাঠাগার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন। দাউদপুর ও বেলবাড়ি গ্রামকে আদর্শগ্রাম হিসেবে বিনির্মাণ করার পরও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।
 

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo